৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জাতিসংঘে মানবপাচারের বিরুদ্ধে বাংলাদেশের গুরুত্বারোপ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মানবপাচার বিষয়ক উচ্চ পর্যায়ের একটি উন্মুক্ত বিতর্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, ‘মানবপাচারের বিরুদ্ধে সংঘবদ্ধ সকল পক্ষের সঙ্গে বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।’

আঞ্চলিক পর্যায়ে সার্ক ও বিমসটেকের আওতায় মানবপাচার প্রতিরোধ সহযোগিতা আরও সম্প্রসারিত করতে প্রাতিষ্ঠানিক সুযোগ বৃদ্ধির উপরও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বুধবার ‘ট্র্যাফিকিং ইন পারসনস ইন কনফ্লিক্ট সিচুয়েশন: ফোর্সড লেবর, স্লাভেরি অ্যান্ড আদার সিমিলার প্রাকটিস’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিশ্রুতির ফলেই বাংলাদেশ জাতীয় পর্যায়ে এই বৈশ্বিক অভিশাপ প্রতিরোধে ব্যাপক আইনগত, নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ প্রণয়ন এবং এর বাস্তবায়নে ২০১৫-২০১৭ মেয়াদে জাতীয় কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

মানব পাচার, দাসত্ব ও জোরপূর্বক শ্রমবৃত্তির বিরুদ্ধে জাতিসংঘ-সমন্বিত যে কোন পদক্ষেপকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ সকল সদস্য রাষ্ট্রের সাথে একযোগ কাজ করে যাবে মর্মে রাষ্ট্রদূত আবারও প্রতিশ্রুতি দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।