৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত হচ্ছেন মালালা

শান্তিতে নোবেল বিজয়ী মামলা ইউসুফজাই জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত হতে যাচ্ছেন। সংস্থাটির প্রধান গতকাল শুক্রবার এ তথ্য জানান।

মালালা এখন ১৯ বছর বয়সী তরুণী। আগামী সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁকে এ পদে নিয়োগ দেবেন। মালালা তাঁর নতুন দায়িত্বের অংশ হিসেবে পুরো বিশ্বে নারী শিক্ষা প্রচারে ভূমিকার রাখবেন।

গুতেরেস এক বিবৃতিতে বলেন, মৃত্যুর ঝুঁকির মুখেও মালালা নারী, শিশু ও সব মানুষের অধিকারের বিষয়ে অটল থেকেছেন।

নারী শিক্ষার জন্য তাঁর সাহসী কর্মকাণ্ড এরই মধ্যে বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে।

২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের মিঙ্গোরা এলাকায় বাসে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান জঙ্গিদের হামলার শিকার হন নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা। এরপর চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাজ্যে পাঠানো হয়। সুস্থ হয়ে এখন সেখানেই পড়াশোনা করছেন তিনি। এরপর তিনি উন্নয়নশীল দেশগুলোয় নারী শিক্ষা প্রকল্পে সহায়তা দিতে গড়ে তোলেন মালালা ফান্ড।

নারী শিক্ষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠা এই তরুণী ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। এ ছাড়া তাঁর ঝুলিতে বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার যোগ হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।