৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান করলেন সুচি

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতায় জাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দেশটির কাউন্সিলর অং সান সুচি। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনগুলোর চাপ সত্ত্বেও মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে তদন্ত করতে জাতিসংঘ টিমকে অনুমতি দেবে না বলেও জানিয়েছেন সুচি।

বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠকের পর সুচি সংবাদিকদের বলেন, ‌‘জাতিসংঘের এই ধরণের অভিযোগ ও তদন্তের সুপারিশ রাখাইনের দুইটি সম্প্রদায়কে আরো বিভক্ত করবে, সেটি আমরা সমর্থন করতে পারিনা।’

সুচি আরো বলেন, ‘ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগ খতিয়ে দেখতে ও বিচারের জন্য আমরা আদালতের উপর পূর্ণ আস্থা রেখেছি।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অন্যায়ভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার অভিযোগ পাওয়া গেছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।