১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩ | ১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

জরুরি প্রয়োজন ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে সব কার্যক্রম বন্ধ থাকবে : আরআরআরসি

 

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

অত্যাবশ্যকীয় জরুরি প্রয়োজন ছাড়া কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে সব নিয়মিত কার্যক্রম মঙ্গলবার থেকে ২৪ মার্চ বন্ধ করে দেওয়া হয়েছে। কক্সবাজারের শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরআরআরসি মোঃ মাহবুব আলম তালুকদারের কাছে জানতে চাওয়া হয়েছিল রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প লকডাউন করা হবে কিনা, তার উত্তরে তিনি বলেন, লকডাউন ঘোষনা নয়। স্বাস্থ্য সেবা, খাদ্য সরবরাহ, আইনশৃংখলা রক্ষার প্রয়োজনীয়তা ছাড়া আর সব নিয়মিত কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে গৃহীত কার্যক্রম সমুহ আরো জোরদার করা হয়েছে এবিষয়ে তদারকিও বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।