৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জয়ের জন্য আক্রমণাত্মক খেলতে চান মাশরাফি

সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে নামবেন টাইগার সদস্যরা। ম্যাচ হারলেও সিরিজ হারের শংকা না থাকায় বাংলাদেশী ক্রিকেটাররা অনেকটাই নির্ভার থাকবেন।

আর কোনো চাপ না নিয়ে নির্ভারভাবে খেলতে পারলে ফলটা নিজেদের পক্ষেই আসবে বলে বিশ্বাস করেন ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার দলপতি। তিনি বললেন, ‘রক্ষণাত্মক থাকলে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না। রিল্যাক্স থাকাটা খুব জরুরি।’

মাশরাফি বলেন, ‘টেস্ট-ওয়ানডে মিলিয়ে দল এখানে টানা দুই ম্যাচ জিতেছি। যে পরিকল্পনায় আমরা খেলেছি, সেই পরিকল্পনায় খেলাটা খুব জরুরি। আমি সব সময়ই চাইব আক্রমণাত্মক ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি।’

এদিকে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। শনিবার শেষ ওয়ানডেতে জয় পেলে বাংলাদেশের বাড়বে মহামূল্য দুটি রেটিং পয়েন্ট। আর বিশ্বকাপের বাছাইয়ে টিকে থাকতে হলে এই রেটিং পয়েন্ট বাড়ানোর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

তবে এ নিয়ে ভেবে দলের সদস্যদের ওপর বাড়তি চাপ সৃষ্টির পক্ষে নন মাশরাফি। তিনি বলেন, ‘আমরা আসলে ওসব নিয়ে ভাবছি না, কখনোই ভাবি না। এটা সব সময় ছেলেদের ওপর চাপ সৃষ্টি করে। আমরা একটা একটা করে ম্যাচ খেলতে চাই। দেখা যাক, কী হয়।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।