৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

জমিলাকে দেখতে হাসপাতালে এমপি বদি


টেকনাফ বাহারছড়ার গুরুতর অসুস্থ মহিলাটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। গতকাল বাহারছড়ার ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসাইন নামে একজনের আইডি থেকে বাহারছড়া ইউনিয়ন বাসির পক্ষ থেকে আলহাজ্ব আবদুর রহমান বদির এমপিকে দৃষ্টি আকর্ষন করে পেটে টিউমার নিয়ে দীর্ঘদিনের রোগী জমিলা আক্তার নামের মহিলাটির চিকিৎসার ব্যয়ভারের জন্য সহযোগিতার আবেদন জানান।
আজকে সকালে এমপি বদি নিজে যোগাযোগ করে মহিলাটিকে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। রাতে তিনি জমিলার খোজ খবর নিতে হাসপাতালে যান। সেখানে বেশ কিছুক্ষন অবস্থান করেন। তার উন্নত চিকিৎসার জন্য সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রোগীর সাথে থাকা ছাত্রলীগ নেতা মাহিন জানান, এমপি বদি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য তার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ছিদ্দিক, বাহারছড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোং ইব্রাহিম,
মোঃ ফারুক, মোঃ দেলোয়ার,
ইঞ্জিনিয়ার মাহিম, ঢাকা পলিটেকনিক ছাত্রলীগ নেতা মোঃ আতিক উল্লাহ আতিক।
যারা এই মানবিক কাজ করেছেন তাদের এমপি বদি তাদের ধন্যবাদ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।