২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

জন্মদিনে মায়ের গল্প শুনতে চেয়েছে বাবুল আক্তারের মেয়ে টাপুর

SP Babul Family 2‘আম্মু তো আসলো না। নানি আমার জন্মদিনে তুমি আম্মুর গল্প শোনাও। সেই ছেলেবেলার আম্মুর গল্প’। মা হারা নাতনি তাবাসসুম টাপুরের কথা শুনে গলা শুকিয়ে আসে নানি শাহিদা মোশাররফের।
এসপি বাবুল আক্তারের মা হারা দুই সন্তানের মধ্যে তাবাসসুম টাপুরের আজ জন্মদিন। পাঁচ বছরে পা রেখেছে টাপুর। দিনটি উপলক্ষে বিশেষ কোনো আয়োজন করা হয়নি। আগামী শুক্রবার ঘটা করে কেক কাটা হবে। শত কাজের ব্যস্ততায়ও মেয়ে হারানোর কষ্ট ভুলে থাকতে পারেননি মা শাহিদা। তবে মা মিতু খুনের আদ্যোপান্ত আজও জানা হয়নি টাপুরের।
বুধবার বিকেলে রাজধানীর খিলগাঁও মেরাদিয়া ভূঁইয়াপাড়ায় সম্প্রতি অব্যাহতি পাওয়া পুলিশ সুপার বাবুল আক্তারের শ্বশুরের বাসায় গেলে এসব কথা বলেন শাশুড়ি শাহিদা মোশাররফ। শাহিদা মোশাররফ বলছিলেন, ‘আচ্ছা বাবা তুমিই বলো, ওর মায়ের গল্প আমি কি শোনাবো! কি গল্প আছে যা এখন বলা যায়। নিজেই নিজের থেকে পালিয়ে বেড়াই। চেষ্টা করেও কি আর মেয়ে হারানোর যন্ত্রণা ভুলে থাকা যায়! অবুঝ শিশু দুটোর কথার কোনো জবাব দিতে পারি না। জানি না আদৌ পারবো কিনা!’ শাহিদা মোশাররফ বলেন, টাপুর আজ পাঁচ বছরে পা দিয়েছে। সকালে খাওয়ার সময় টাপুর বলছিল নানি, ‘আজ তো আমার জন্মদিন। আম্মু কি আজও আসবে না? আমার কাছে তো আম্মুর মোবাইল নাম্বার নেই। তুমি কল করো। আসতে বলো।’ কাকে কাকে দাওয়াত করতে হবে নিজে থেকেই বলছে টাপুর। আম্মু কেন এতো দিনেও আসে না। আম্মুকে ছাড়া জন্মদিনের অনুষ্ঠান হয় নাকি? শাহিদা মোশাররফ বলেন, মা মাহবুবা আক্তার মিতু খুন হয়েছেন তা আজও জানে না মেয়ে টাপুর। ঘটনাপ্রবাহ, নানু বাড়িতে মানুষের আনাগোনা, পুলিশি টহল আর দীর্ঘ সময় মায়ের অনুপস্থিতিই নাড়া দিয়েছে হয়তো মা আর ফিরবে না। মাকে ছাড়া ঈদ কেটেছে। বাবার সঙ্গে ঢাকার খিলগাঁওয়ে নানু মোশাররফ হোসেনের বাসায় গত ঈদ উদযাপন করেছে মাহির ও মেয়ে তাবাসসুম টাপুর।
SP Babul Family 3কিন্তু ওর (টাপুর) ধারণা জন্মদিনে অন্তত মা দূরে থাকতে পারবে না। বাসায় নেই বাবুল আক্তার। ছেলে-মেয়েকে নিয়ে বিকেলে ঘুরতে বের হয়েছেন। মাহিরের গলা ব্যথা। ঠাণ্ডা লাগিয়েছে বাচ্চাটা। ফেরার পথে মাহিরকে ডাক্তারও দেখাবেন বাবুল। অধিকাংশ সময় বাবুল আক্তার বাসায় থাকেন। সময় দেন মাহির-টাপুরকে। কেঁদে কেঁদে শাহিদা মোশাররফ বলছিলেন, ‘জীবন থেকে গল্প হারিয়ে গেছে। সাজানো বাগান ভেঙে গেছে। ওর দোষ (মাহবুবা আক্তার মিতু) খুঁজে পাইনি আজও। বিচারের আশা ছেড়ে দিছি। রিজিকের ভরসাও তার কাছেই। তিনি(আল্লাহ) যদি থাকেন তবে বিচার একদিন হবেই হবে। ওরাও (মাহির-টাপুর) মা হারানোর কারণ জানতে পারবে।’


সূত্র : জাগো নিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।