৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জন্মদিনের কেকের টাকা অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহবান সাদ্দামের


নিজস্ব প্রতিবেদক:

নিজের জন্মদিনের কেক ও বাজি কেনার টাকা অযথা খরচ না করে সেই টাকায় নিজের মাকে উপহার কিনে দিতে বা সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

শনিবার দুপুরে নিজের ফেসবুক পেইজে স্টাটাস দিয়ে তিনি এ আহবান জানান।

স্ট্যাটাসে তিনি লিখেন…
“আমার সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত-অনুরাগী, অনুসারী ও ভাই-বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামীকাল আমার জন্মদিন উপলক্ষে কেক কেটে বড় আয়োজন করে আমার জন্মদিন উদযাপন না করে,যে টাকা আমার জন্মদিন পালনের জন্য খরচ হতো সে টাকা দিয়ে সকলের মায়েদের জন্য বাড়িতে কিছু উপহার নিয়ে যাবেন এবং সমাজের অবহেলিত, অসহায়দের পাশে দাড়াঁন। এতেই আমি সবচেয়ে বেশি খুশি হবো। ধন্যবাদ সকলকে।

তাঁর এ স্ট্যাটাসের পর বিভিন্নভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন।

রাহুল বড়ুয়া নামে একজন লিখেছেন, এই প্রথম একজন ছাত্রলীগ নেতা দেখলাম কক্সবাজার জেলার মধ্যে, যে কিনা অসহায়, গরিব, মেহনতী মানুষের কথা ভাবে। শুভ কামনা ও আশির্বাদ রইলো প্রিয় ভাই।

রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, মাশা-আল্লাহ, কর্মীদের এই রকম সৎ অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং জন্মদিনের শুভেচ্ছা রইল সাথে অনেক অনেক দোয়া রইল। আসলেই আপনার মতো নেতা দরকার দেশে, ভালো স্লোগান দিতে পারে যে এই রকম নেতার দরকার নাই বরংছে এ রকম নেতার দরকার। আপনার জন্য হাজার হাজার স্যালুট।

ওসমান গনি নামে আরেকজন লিখেছেন, আবারো প্রমাণ হলো সাদ্দাম হোসেন আসলেই বড় মাপের মানুষ ধন্যবাদ তোমাকে ছোট ভাই তোমার সামনের দিনগুলো যেন সুন্দর হয় শুভকামনা রইল তোমার জন্য। এগিয়ে যাও ইনশাআল্লাহ দোয়া ও ভালোবাসা রইলো।

এ ব্যাপারে এস এম সাদ্দাম হোসাইন বলেন, একসময় ফেসবুক ছিলো না বলে কখন জন্মদিন জানাও ছিলো না। এখন ফেসবুক প্রতি বছর মনে করিয়ে দেয় জন্মদিনের কথা। যেহেতু রাজনীতি করি সে হিসেবে প্রতি বছর বন্ধু- বান্ধব, নেতাকর্মীরা (যারা আমাকে ভালোবাসেন) কেক কাটার আয়োজন করে। আর এখন জেলা ছাত্রলীগের দায়িত্ব পাবার পর বিভিন্ন উপজেলা, পৌরসভার নেতাকর্মীরা কেক কাটার জন্য আগ্রহ দেখিয়ে বিভিন্ন আয়োজন করে। আয়োজনে বাজি ফুটানোসহ বিভিন্নভাবে অপচয় করে। বাস্তবে যা আমার পছন্দ না। সেজন্য এবার আগেভাগে এসব টাকা অযথা খরচ না করে সেই টাকায় তাদের নিজেদের মায়ের জন্য উপহার বা সমাজের অবহেলিত, বঞ্চিত, গরিব মানুষের কল্যাণে ব্যয় করার আহবান জানিয়েছি।

উল্লেখ্য, রোববার (২০ মার্চ) কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন এর জন্মদিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।