২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় আওয়ামী লীগ : ফখরুল

বিএনপির ভিশন ২০৩০ নিয়ে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বিষয়টির কনটেন্টে যাচ্ছেন না। তারা আমাদের প্রশ্নগুলোর কোনো জবাব দিচ্ছেন না। সরাসরি একে বাতিল করে দিচ্ছেন। তারা বলেছে, আমরা তাদের অনুসরণ করছি। এর মধ্যে দিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। ‘ আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ২০ দলের শরিক বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছেন, যাকে আমরা ভিশন ২০৩০ বলেছি। অর্থাৎ ২০৩০ সালে তিনি বা তার দল বাংলাদেশকে কী রকম দেখতে চান, তার একটি রূপরেখা দেওয়া হয়েছে। ‘

মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার বলেছি যে ভিশন ২০৩০ দেওয়া হয়েছে, এটি একটি স্বপ্ন, প্রস্তাব। যদি আমরা জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তখন কাজগুলো কীভাবে করব, কত দূর পর্যন্ত কাজ হতে পারে তার একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। এর ওপর আলোচনা হতে পারে। কিছু সংযোজন হতে পারে, কিছু বাতিলও হতে পারে। কিন্তু এ নিয়ে আওয়ামী লীগ কোনো আলোচনায় না গিয়ে সরাসরি একে বাতিল করে দিচ্ছে এবং কুতর্ক করছে। ‘

বাংলাদেশ লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির একাংশের (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।