১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

জঙ্গীবাদের বিরুদ্ধে বান্দরবান জেলা ছাত্রলীগের মানববন্ধন

 


মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানবন্ধন করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ। রবিবার দুপুর ১২টার দিকে বান্দরবান প্রেসক্লাব চত্বরের সামনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ ও জনি সু্শীলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মী প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সভাপতি কাউসার বলেন, মুক্তিযুদ্ধের সময় আমাদের জম্ন হয়নি তাই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা অবদান রাখতে পারিনি। কিন্তু আমাদের সামনে জঙ্গিবাদের বিরুদ্ধে যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলবো।

এসময় তিনি আরো বলেন, জঙ্গিবাদ একটি সামাজিক ব্যাধি। সেই ব্যাধি থেকে আমাদেরকে বেড়িয়ে এসে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন ধর্মেই লেখা নেই মানুষ হত্যা করে ধর্মীয় মতবাদ গড়ে তুলতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্রলীগ লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যাবে।

বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনি সুশীলের সঞ্চালনায় বক্তব্যর রাখের বান্দরবান জেলা জঙ্গীদমন দমন কমিটির সাধারন সম্পাদক বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর, এসময় তিনি বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি এদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য এবং রাজাকার ও স্বাধীনতাবিরোধী চক্রকে বাচাঁনোর জন্য জঙ্গি হামলার মতো তৎপরতা চালিয়ে যাচ্ছে। তিনি সিলেটের আতিয়া মহলে জঙ্গি হামলায় নিহত ছাত্রলীগকর্মী ও আইনশৃক্সখলা বাহিনীর নিহত সদস্যদের স্মরণ করে বলেন, জঙ্গি হামলায় আমরা আর কোন মায়ের সন্তানকে হারাতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দেশের শান্তি ফিরে আসুক। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌরসভার মেয়র ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু মামা, কৃষকলীগের সাধারন সম্পাদক সেলিম রেজা, বান্দরবান পৌর ছাত্রলীগের আহবায়ক ইসমাইল হোসেন, বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।