২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

‘জঙ্গি-হারিকেন ছেড়ে ল্যাপটপ-মোবাইল নিন’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়াকে জঙ্গি আর হারিকেন ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ল্যাপটপ-মোবাইল হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড উদ্ভাবিত ‘টিভি গাইড বাংলাদেশ’ মোবাইল অ্যাপ্লিকেশনের (অ্যাপ) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন।

পরে তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে হাসানুল হক ইনুর এ বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে কটাক্ষ করে খালেদা জিয়া বলেছিলেন, হারিকেন-কেরোসিন দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না। আজ সুদূর পল্লিতে যেমন বিদ্যুৎ পৌঁছেছে তেমনি অপটিক্যাল ফাইবারের পাশাপাশি ব্রডব্যান্ড এবং মোবাইলের থ্রি-জি সংযোগ পৌঁছে দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ছি।’ তিনি বলেন, ‘তাই, খালেদা জিয়াকে বলছি- জঙ্গি ছাড়ুন, হারিকেন-কেরোসিন ছাড়ুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ল্যাপটপ-মোবাইল হাতে নিন।’ ডাটা সফটের উদ্যোগকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে একটি প্রশংসনীয় পদক্ষেপ বর্ণনা করে ইনু বলেন, যুগোপযোগী সাইবার আইন ও আদালত গঠন করতে সরকার পিছপা হবে না।

ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, এসএ টেলিভিশনের অনুষ্ঠান উপদেষ্টা খ ম হারুন, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম হামিদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।