১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জঙ্গিদের জন্য পুনর্বাসন কেন্দ্র খোলার পরামর্শ আইজিপির

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আলাদা পুনর্বাসন কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জঙ্গিবাদ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

আইজিপি বলেন, জঙ্গিরা হাইলি মটিভেটেড। তারা (জঙ্গি) যেখানে যায় সেখানেই তাদের অনুসারী তৈরি করতে চায়। তাই তাদের জন্য আলাদা পুনর্বাসন কেন্দ্র খোলার ব্যাপারে সরকার উদ্যোগ নিতে পারে। যাতে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গুলশান হামলার ‘নব্য জেএমবি’ মারজান এবং ‘জঙ্গি’ সাদ্দাম হোসেন নিহত হওয়ায় গুলশান হামলার মামলার কোন বাধা আসবে না। কারণ আমাদের কাছে সব তথ্য আছে। গুলশান হামলার মাস্টারমাইন্ড ‘জঙ্গি’ জিয়াকেও শিগগিরই খুঁজে বের করা হবে।

জঙ্গিদের অর্থায়নের বিষয়ে আইজিপি বলেন, জঙ্গিরা মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনে। এছাড়াও তারা দেশে চুরি-ডাকাতি করেও অর্থ সংগ্রহ করে।

দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ক্রিমিনোলজি বিভাগ। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. জিয়া রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিওনি মাগার্রিটা কুলোনার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।