২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ছেলে-মেয়েদের পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ছাত্র-ছাত্রীদের জঙ্গী-মাদকাসক্ত ও সন্ত্রাসের পথ পরিহার করতে আহবান জানিয়েছেন। ছেলে-মেয়েদের পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান সরকার উচ্চ শিক্ষায় বৃত্তি দিচ্ছে, যাতে উন্নত শিক্ষা পেতে পারে। আমরা আধুনিক প্রযুক্তিগত শিক্ষা দিচ্ছি, যাতে প্রযুক্তির শিক্ষা শিক্ষার্থীরা নিতে পারে। কাজেই সেই শিক্ষা নেয়ার জন্য অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
৩১ মার্চ শুক্রবার কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ার ছড়া সবুজবাগ এলাকায় নতুন প্রতিষ্ঠিত কক্্স ন্যাশনাল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আজিজুর রহমান বাদশার সভাপতিত্বে শিক্ষক সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি হাজী এনামুল হক, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ছালাম মেম্বার। উপস্থিত ছিলেন- শিক্ষক জামাল, আলম, সাগর, মাহবুবুর রহমান বাবুল, মৌলানা নাজমুল হক প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।