৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ছুরিকাঘাতে রোহিঙ্গা  খুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইউছুফ জালাল (৬০) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ইউছুফ জালাল মিয়ানমারের মংডু এলাকার আশরাফ আলীর ছেলে ও বালুখালী ক্যাম্পের বি-ব্লকের ১০ নম্বর ইউনিটে বাস করতেন। পাশাপাশি ওই ব্লকের একটি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন জালাল।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাই লাও মার্মা জানান, ভোর রাতে মুখোশধারী দুর্বৃত্ত ইউসুফ জালালকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে সোমবার সকাল ৯টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১০ নং ব্লকের মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মিয়ানমারে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

এর আগে গত শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা মো. ইউসুফ (৩৮)। উখিয়ার পালংখালীর থাইংখালী তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মাঝির (নেতা) দায়িত্ব পালন করছিলেন তিনি। অবশ্য গুলির ঘটনার পর রাত ৯টার দিকে বালুখালী ময়নার ঘোনা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা মো. আলম নামে একজনকে আটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।