২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ছুটির দিনে ভোটারদের দ্বারে দ্বারে আইভী-সাখাওয়াত

tmp_32061-dbc4cc2f277577534fe03f73c6a9eaa7-584abc491a09d-1808020693

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের আর মাত্র বাকি ১২ দিন। তাই ২৭ ওয়ার্ডের নগরে সব ভোটারদের কাছে পৌঁছাতে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) ছুটির দিনে সকাল থেকেই দুই প্রার্থী ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। দুই প্রার্থীর পক্ষে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও চালিয়েছেন প্রচারণা ও গণসংযোগ।

শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডের গোদনাইল ইবরাহিম টেক্সটাইল মিল, মীরপাড়া, গোদনাইলবাজার, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল, আরামবাগ, চিত্তরঞ্জন, রসুলবাগ, পাঠানটুলী রেললাইন এলাকায় গণসংযোগ করেন আইভী। এ সময় তিনি ভোটারদের কাছে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। গণসংযোগকালে আইভীর সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে আইভীর পক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের চাষাঢ়া থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়ক, দিগুবাবু বাজার, বাস স্ট্যান্ড, লঞ্চ টার্মিনালসহ সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় গণসংযোগ করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন ধীমান সাহা জুয়েল, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি জাহিদুল ইসলাম দিপু, জোটের কার্যকারী সদস্য শাহীন মাহমুদ, কবি ও লেখক আরিফ বুলবুল, সংস্কৃতিক কর্মী সুমিত রায়, মো. সেলিম, মাঈনুদ্দিন মানিক, শ্যামল দাস প্রমুখ।
tmp_32061-f7d991e57e2e817a10cae157434fa809-584abc6a5c04e-1170398355
ছুটির দিনে বিএনপির প্রার্থী সখাওয়াতও ব্যস্ত সময় কাটিয়েছেন গণসংযোগ ও প্রচারণায়। সকাল থেকে তিনি শহরের দেওভোগ, আমলাপাড়া, চাষাঢ়া, বাগে জান্নাত মহল্লা এলাকাতে গণসংযোগ করেন। পরে ৩নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারাও শহরের বিভিন্ন এলাকায় সাখাওয়াতের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন। এর মধ্যে ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেন জয়নাল আবেদীন ফারুক। বন্দর এলাকায় গণসংযোগ করেন আমানউল্লাহ আমান। শহরের ডিআইটি এলাকাতে গণসংযোগ করেন ফজলুল হক মিলন। ১৩নং ওয়ার্ডে জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারকে নিয়ে গণসংযোগ করেন মিজানুর রহমান মিনু। আর শহরের ১৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন মাহাবুবউদ্দিন খোকন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।