২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ছিনতাই ঠেকানো হ্যান্ডব্যাগ আসছে বাজারে

নারীদের হ্যান্ডব্যাগ ছিনতাইয়ের ঘটনা প্রায়ই শোনা যায়। তবে মালয়েশিয়ার একটি কোম্পানি নারীদের হ্যান্ডব্যাগের সঙ্গে চেইন দিয়ে ঝোলানো এমন একটি থলে উদ্ভাবন করেছে, যার ফলে হ্যান্ডব্যাগ নিয়ে পালালে শিগগিরই সে ধরা পড়বে।

মালয়েশিয়ার ‘অ্যাশ বি নিম্বল’ কোম্পানি নারীদের জন্য এ হাতব্যাগ তৈরি করছে। কোম্পানিটি সাধারণত খেলাধুলার পোশাক তৈরি করে। কিন্তু মালয়েশিয়ায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়া ‘হ্যান্ডব্যাগ ডেটোনেটর’ বাজারে ছাড়তে চায় তারা৷ মূলত তারা ছিনতাইয়ের ক্ষেত্রে অনুরূপ প্রতিষেধক প্রয়োগ করতে চাইছে বলে ডয়চে ভেলে’র এক প্র্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ডেটোনেটর অন্য কিছু নয়, ‘ডাই’ বা রঙ এবং ‘ডেটোনেটর’ বা বোমার সলতে জুড়ে ডেটোনেটর৷ চোর হ্যাঁচকা টান দিয়ে হাতব্যাগ ছিনতাই করে পালালে হাতব্যাগের মালিক মোবাইল ফোনের মাধ্যমে ডেটোনেটরকে সক্রিয় করলে রঙের থলেটি ফেটে রঙ ও ধোঁয়া বের হতে থাকবে, যার ফলে চোরের খুব সহজেই অবস্থান চিহ্নিত করা যাবে।

মালয়েশিয়ার ‘অ্যাশ বি নিম্বল’ কোম্পানিটি নারীদের লিপস্টিকের মতো নানান রঙের ডেটোনেটর বাজারে ছাড়ছে বলেও জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।