৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

ছিনতাইকারির ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার শহরে ছিনতাইকারির ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১১ টার দিকে শহরের প্রধান সড়কের আলী জাহান এলাকার সাবমেরিন স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকারপাড়ার আনসার উল্লাহর ছেলে।

নিহতদের মামলা ইজিবাইক চালক মোহাম্মদ হোসেন জানিয়েছেন, তিনি এবং তার ভাগিনা মিজান কক্সবাজার শহরে ইজিবাইক চালায়। শনিবার রাত ১০ টার দিকে ভাগিনাকে সাথে নিয়ে শহরের ভোলা বাবুর পেট্রোল পাম্প থেকে যাত্রী নিয়ে কক্সবাজার সদর উপজেলা গেইটে ইজিবাইক গ্যারেজে ফিরছিল। যাত্রীরা শহরের কালুর দোকান এলাকায় নেমে যান। তারা ২ জন সাবমেরিন স্টেশন এলাকায় পৌঁছলে ৫ জন যুবক গতিরোধ করে মিজানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় মিজান একজন ধরে ফেলে। সাথে থাকা অন্যরা মিজানকে ছুরিকাঘাত করে তাকে ছিনিয়ে নেয়। আহত মিজানকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ছিনতাইকারিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।