৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

ছাত্রলীগ নেতা রায়হান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

কক্সবাজারসময় ডেস্কঃ

উখিয়ার হলদিয়াপালং এ সন্ত্রাসী হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রায়হান গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে হলদিয়া পালং এর পাগলীর বিল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগনেতা রায়হানের অবস্থা আশংখা জনক।

স্থানিয়রা জানিয়েছেন, সকাল ১১ টার দিকে রায়হান বাসা থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরপরই স্থানিয় সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী নুরুল আবছার বাবুলের নেতৃত্বে ছাত্রলীগ নেতা রায়হানের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা রায়হানকে গুরুতর আহত করে মাটিতে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে রায়হানের পরিবারের সদস্য ও স্থানিয়রা রায়হানকে উদ্ধার উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রায়হানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ওসি মরজিনা আক্তার জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা রায়হান আহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।