২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা ২৯ ডিসেম্বর


২০১৭ সালের ৪ জানুয়ারি ৬৯ বছরে পা রাখছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী গৌরব ও ঐতিহ্যের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনটিকে বিপুল আয়োজনে ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা। সুষ্ঠুভাবে তা সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় সকল জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও জেলার আওতাধীন ইউনিট সমূহের সভাপতি/সম্পাদক, আহ্বায়ক/যুগ্ন-আহ্বায়কগণকে যথাসময়ে লাল দিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। উপমহাদেশের প্রাচীনতম এই ছাত্রসংগঠন তাদের দীর্ঘ পথচলায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল আন্দোলন-সংগ্রাম ও অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।