২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এসএ বাপ্পির নেতৃত্বে আনন্দ মিছিল

কক্সবাজারসময় ডেস্কঃ

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এস.এ বাপ্পি। শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে কেক কেটে এদিনটি উদযাপন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু কেক কাটেন।
শুক্রবার ( ৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ২ নং গেইট থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা উদ্যানের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু।

ইকবাল হোসাইন টিপু বলেন, ‘বাংলাদেশ সরকারের উন্নয়নের সারথি হয়ে বাংলাদেশ ছাত্রলীগ নিরলসভাবে কাজ করে চলেছে। সামনেও দেশের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে।’

এস.এ বাপ্পি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

মিছিল বাপ্পি বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশে অসম্ভব অনেক কাজ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই সাধিত হচ্ছে। আপনারা পদ্মা সেতুর দিকে থাকালে তা বুঝতে পারবেন।’

উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মিঠু চৌধুরী, জিয়া উদ্দিন রোহান, আজাদ হোসেন সাব্বির। এছাড়াও চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা এনামুল হক, ইমন, মোঃ রফিক, সুবহান, মোহাম্মদ পারভেজ, কৌশিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।