১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ছাত্রনেতা শাকিলের উপর হামলার ঘটনায় সুলতান সহ ১৭জনের বিরুদ্ধে মামলা

বার্তা পরিবেশক: উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার শাকিল (২৪) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে।

উখিয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, ৯ই মার্চ শনিবার বিকাল ৫ ঘটিকার সময় পালংখালি ইউনিয়নের পূর্ব ফারিরবিলের আবুল কাশেমের দোকানের সামনে জনৈক ব্যাক্তির জানাযার নামাজ পড়ে দাড়ানোর সময়
স্হানীয় আনোয়ার হোসেনের পুত্র বিভিন্ন মামলার পলাতক আসামী, পালংখালির সন্ত্রাসীদের গডফাদার, ইয়াবা সম্রাট সুলতান আহমেদ এর নেতৃত্বে ২০/২৫ জন বিভিন্ন মামলার পলাতক আসামী উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাকিলের উপর সশস্ত্র হামলা চালায়।

হামলায় শাহরিয়ার শাকিলকে বুকে, চোখে চুরিঘাত করে মোবাইল মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত শাকিলকে বাঁচাতে তার মামাতো ভাই জূহুর আলম এগিয়ে গেলে স্হানীয় লুৎফর রহমান প্রকাশ লুতুইয়া ডাকাত জূহুর আলমকেও চুরিঘাত করে।

গুরুতর আহত শাকিল কে স্হানীয়রা উদ্ধার করে ঘটনার দিন উখিয়া হাসপাতালে ভর্তি করলে তার শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে দেন।

এদিকে সুলতান আহমদের প্রধান সহযোগী লুৎফর রহমান প্রকাশ লুতিয়া ডাকাত কে গ্রেফতার করলে পিলে চমকানো তথ্য পাওয়া যাবে।

এ ব্যাপারে উখিয়া থানায় আহত শাকিলের বড় ভাই আবছার কামাল বাদী হয়ে সুলতান আহমেদকে প্রধান আসামী করে ১০ই মার্চ রবিবার ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। যার মামলা নং জি আর ১৫/৯৮।

পালংখালী ইউনিয়নের স্থানীয় জনতার দাবী অবিলম্বে ইয়াবা সম্রাট সুলতান আহমেদ কে গ্রেফতার করলে ইউনিয়নের অপরাধ প্রবনতা কমে যাবে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, সুলতান আহমদ প্রকৃতপক্ষে একজন সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ী। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য যে, সুলতান আহমদের বিরুদ্ধে থানায় জি আর ২৬৪/১৬, জি আর ১৮১/১৬, জি আর ২৪৯/৮ ধারা সহ বিভিন্ন অপরাধ মূলক মামলা চলমান আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।