মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ছয় লাখ ইয়াবা বড়ি উদ্ধার, আটক ৪

শেয়ার করুন

Yabaকক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন উপকূলীয় এলাকায় পৃথক অভিযানে ছয় লাখ ইয়াবা বড়িসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। একটি অভিযানে ট্রলারসহ চারজনকে আটক করা হয়েছে। অপর ঘটনায় কাউকে আটক করা যায়নি।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়াসংলগ্ন বঙ্গোপসাগর ও দিবাগত রাত দেড়টার দিকে সেন্টমার্টিন পশ্চিমপাড়া সৈকত এলাকা থেকে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাবুল মিয়া (৩৫), মোহাম্মদ জমির (৩২), মো. ইদ্রিস মিয়া (৩২) ও মো. জুবাইর (৩১)। তাঁরা সবাই টেকনাফ সদরের হাবিবছড়া গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, ছেঁড়াদিয়া থেকে প্রায় দেড় নটিক্যাল মাইল দক্ষিণে সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার আতাউর রহমানের নেতৃত্বে বিশেষ দল সন্দেহভাজন একটি ট্রলারে অভিযান চালায়। এ সময় ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা বড়ি পাচারের অভিযোগে ট্রলারটিসহ চারজনকে আটক করা হয়।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সেন্টমার্টিন পশ্চিমপাড়া সৈকত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি ৫ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, আটক চারজন ও ৫০ হাজার ইয়াবা বড়ি থানা-পুলিশে সোপর্দ করা হবে। পরিত্যক্ত ৫ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার ইয়াবা বড়ি, আটক ব্যক্তি ও ট্রলারটি নিয়ে কোস্টগার্ডের সদস্যরা সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা হয়েছেন। বেলা সাড়ে তিনটার দিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন