১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ছড়া দখল করে স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: 

সরকারি কর্মকর্তা-কর্মচারীর নেতৃত্বে প্রাকৃতিক ছড়া দখল করে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান। আজ বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শহরের বাইপাস সড়কের জেলগেইটের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে প্রাকৃতিক ছড়ার পানি চলাচলের পথ বন্ধ করে নির্মাণাধীন কর্মকান্ড বন্ধ করে দেন তিনি। কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ছড়া দখলের স্থানে অভিযান চালিয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। একই সাথে কাগজপত্র নিয়ে জমির মালিকদের ইউএনও অফিসে উপস্থিত হতে বলা হবে।’ এর আগে কক্সবাজার শহরের বাইপাস সড়কের জেলগেইট এলাকায় শতবর্ষী একটি ছড়া দখল করে সরকারি কর্মকর্তা-কর্মচারীর নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করে স্থাপনা নির্মাণ শুরু করে। এতে বৃষ্টির সময় পুরো এলাকা পানি বন্ধি হয়ে পড়ছে। এলাকাবাসীর মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শত বছরের প্রাকৃতিক ছড়া দখলমুক্ত করে সংরক্ষণের জন্য পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর পক্ষ থেকে দুই সচিব সহ ১০ সরকারি কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে দৈনিক প্রথম আলো থেকে শুরু করে ১৫/২০ টি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এলাকাবাসী জানান, কক্সবাজার সদর ও রামু উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট বেশ কিছু দিন ধরে শতবর্ষী ছড়াটি ভরাট করে তাতে স্থাপনা নির্মাণের কার্যক্রম শুরু করেন। বর্ষা মৌসুমে বৃষ্টি শুরু হলে পানি চলাচল বন্ধ হয়ে পুরো এলাকা পানিবন্দি হয়ে পড়ে। ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান ও স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পিআইও ফরহাদ হোসেনকে নোটিশ দেয়া হয়েছে বলেও জানান এলাকাবাসী।


পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘এলাকাবাসীর মৌখিক অভিযোগ পেয়ে ছড়াটি কয়েক দফা পরিদর্শন করে ছড়া ভরাট করে স্থাপনা নির্মাণের চিত্র দেখা যায়। ছড়াটি দখলমুক্ত করে সংরক্ষণের জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিকভাবে অবহিত করা হয়েছে। একই সাথে সরকারি ১০ কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে।’ ছড়া ভরাটে সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রাকৃতিকভাবে সৃষ্ট ছড়া কোন ভাবেই বন্ধ করা যাবে না। প্রকৃতির নিয়মে চলমান ছড়া সংরক্ষণ করতে হবে।’ ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান বলেন, ‘সরেজমিনে ছড়ার কিছু অংশে স্থাপনা নির্মাণ করতে দেখা গেছে। জনস্বার্থে ছড়ার বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া প্রাকৃতিক চলমান ছড়ায় অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।