৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ছক্কার বিশ্ব রেকর্ড ডেভিনের

মেয়েদের ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার সোফি ডেভিন।

শনিবার টনটনের কাউন্টি গ্রাউন্ডে মেয়েদের বিশ্বকাপের ম্যাচে ডেভিনের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ডেভিনের ৪১ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংসে ১৪৫ রানের লক্ষ্য কিউই মেয়েরা পেরিয়ে গেছে ১৫ ওভারেই!

আর ডেভিন ৯৩ রানের ইনিংস খেলার পথে ৭টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ৯টি। তিনি ছাড়িয়ে গেছেন এর কিছুক্ষণ আগেই লেস্টারে ভারতের বিপক্ষে ৭ ছক্কা হাঁকানো দক্ষিণ আফ্রিকা লিজলে লিকে। অবশ্য এর আগেও আরো দুবার ইনিংসে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন লি। ইনিংসে ৭ ছক্কা আছে ওয়েস্ট ইন্ডিজের ডিন্দ্রা ডটিনেরও। আজ দুজনকেই ছাড়িয়ে গেলেন ডেভিন।

ছক্কার বিশ্ব রেকর্ডের পাশাপাশি নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন ডেভিন। ফিফটি করেছেন ২৭ বলে। আগের ম্যাচে র‍্যাচেল প্রিয়েস্টের ২৯ বলে ফিফটি ছিল আগের দ্রুততম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।