মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের আয় ৩ কোটি ৬৩ লাখ টাকা

শেয়ার করুন


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের সেমিফাইনাল খেলা বাংলাদেশ প্রাইজমানি হিসেবে পা৩ কোটি ৬৩ লাখ টাকা পাচ্ছে । অপর সেমিফাইনালিস্ট স্বাগতিক ইংল্যান্ডও সমপরিমাণ প্রাইজমানি পাচ্ছে।
চ্যাম্পিয়নস ট্রফির এবারে আসরে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মাশরাফির দল। সেমিফাইনাল খেলতে পারায় আইসিসি থেকে প্রাইজমানি হিসেবে ৩ কোটি ৬৩ লাখ টাকা পাবে বাংলাদেশ। প্রাইজমানির পাশাপাশি ক্রিকেট বোর্ড থেকে প্রতি ম্যাচের ফি-ও পাবে মাশরাফি-মুশফিকুররা।
ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছে পাকিস্তান। তাই পাকিস্তানের প্রাইজমানি সবচেয়ে বেশি। তারা পাবে ১৭ কোটি ৭৪ লাখ টাকা। রানার্স-আপ ভারত পাবে প্রায় ৯ কোটি টাকা।
গ্রুপ-পর্বে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করেছিলো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তাই তারা পাবে ৭২ লাখ টাকা করে। গ্রুপ-পর্বে চতুর্থ ও শেষ দল ছিলো শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। তাদের আইসিসি দেবে ৪৮ লাখ টাকা করে। প্রাইজমানির জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে আইসিসি বাজেট বরাদ্দ ছিলো ৩৬ কোটি টাকা।

শেয়ার করুন