১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চৌফলদন্ডীতে কিশোর রনি নিখোঁজ

nikojকক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের এক কিশোর সপ্তাহ পার হলেও বাড়ী ফিরেনি। এতে পুরো পরিবারে উৎকন্ঠা বিরাজ করছে। পরিবারের একমাত্র ছেলেটি অপহরণ? না নিখোঁজ রয়েছে তারও সঠিক তথ্য মিলছে না। গত ২২ নভেম্বর প্রতিদিনের ন্যায় চৌফলদন্ডী-কক্সবাজার সড়কে ইসিসি সার্ভিস নিয়ে বের হয় বর্ণিত এলাকার রমজান আলী ও মনোয়ারা বেগমের একমাত্র পুত্র নুরুল আলম রনি (১৪)। কিন্তু কয়েকদিন ধরে বাড়ী না ফেরায় পিতা রমজান আলী ও মাতা মনোয়ারা বেগম, আত্মীয়-স্বজনসহ পুরো জেলায় সম্ভাব্য স্থানে খোঁজার পর একমাত্র সন্তানকে না পেয়ে পিতামাতা পাগল প্রায়। পিতা রমজান আলী জানান, তার ছেলে নুরুল আলম রনিকে কে বা কারা অপহরণ করে জিম্মি করে রেখেছে। অতীতে সে কোন এক রাতও বাহিরে অবস্থান করেনি। এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় সাধারণ ডায়েরীসহ আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।