১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চেহারা বদলাচ্ছেন সানি লিওন

কক্সবাজার সময় ডেস্কঃ বলিউডের রূপালি পর্দার আইটেম গার্ল হিসেবেই পরিচিত বলিউড তারকা সানি লিওন। বলিউড ক্যারিয়ারের শুরু থেকেই পরিশ্রম আর মেধার গুণে একটু একটু করে শোবিজ অঙ্গনে শক্ত করেছেন নিজের অবস্থান। সম্প্রতি একটি সন্তান দত্তক নিয়ে হয়েছেন মা।
তবে এবার ভিন্ন রকমের এক খবরে আলোচিত হচ্ছেন সানি। রূপালি পন্দায় সানি লিওন মানে রগরগে দৃশ্য বা আবেদনময়ী কোনো গান। এবার সে ধারণা পাল্টে দিতে একেবারেই ভিন্নরূপে আসছেন তিনি।
জানা যায়, তার পরবর্তী ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সানি, যার জন্য প্রস্থেটিক মেকআপ নিয়ে নিজের চেহারায় পরিবর্তন আনছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রস্থেটিক মেকআপ দেয়া ছবি শেয়ার করে এমন তথ্যই জানিয়েছেন এই বলিউড তারকা।
এর আগে বলিউডে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করে নিজের চেহারা বদলেছেন অনেকেই। তাদের মধ্যে ‘পা’ ছবিতে অমিতাভ বচ্চন, ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খান, ‘ধুম-২’ ছবিতে হƒত্মিক রোশন। চরিত্রের স্বার্থে চেহারা পরিবর্তন করা তারকাদের তালিকায় এবার নাম লেখালেন সানি লিওন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।