৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চেমন শমসের নুরানী ও শামসুন্নাহার হেফজখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


কক্সবাজার শহরের বদর মোকাস্থ ঐতিহ্যবাহী চেমন শমসের নুরানী ইসলামি কিন্ডার গার্ডেন ও শামসুন্নাহার হেফজখানার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব এডভোকেট আবদুল হালিম ও শামসুন্নাহারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে হেফজখানা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মরহুম আবদুল হালিমের পুত্র ও মাদ্রাসার প্রধান পরিচালক এ.এম শমসের তাসলিম। মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব হাবিবুর রহমান। প্রধান মেহমান ছিলেন আলহাজ্ব হাবিবুর রহমানের সহধর্মীনি আসমা হাবিব। বিশেষ অতিথি ছিলেন এ.এম শমসের তাসলিমের সহধর্মীনি তাসলিমা শমসের ও তাঁর জামাতা মামুনুর রশীদ।
অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থীদের অব্যাহত সফলতার জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন এবং ছাত্রদের আরও সফলতা অর্জনে ব্যাপক উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজারের প্রথম ইউটিউব চ্যানেল ডিসকভার কক্স’র প্রধান পরিচালক সাংবাদিক আবদুল্লাহ নয়ন। মাহফিলে হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে প্রকাশিত সংবাদপত্র পরিচালকের হাতে তুলে দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শামসুল আলম ও হেফজখানার শিক্ষক হাফেজ মাওলানা দেলোয়ার হোছাইন।
এরপর দোয়া, মোনাজাত ও আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।