৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চুনতি বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান চুনতি ইউনিয়নের পানত্রিশার দুর্গম পাহাড়ী এলাকায় প্রতিষ্টিত বীর বিক্রম জয়নুল অাবেদীন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের, সকল শিক্ষক- শিক্ষিকাদের জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব লোহাগাড়ার সুর্য সন্তান মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসির নিজস্ব তহবিল হতে ১৫ জানুয়ারী বিদ্যালয়ের হল রুমে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত শীতবস্ত্র সামগ্রী বিতরণ করেন লোহাগাড়ার সর্বস্হরের প্রিয়জন, বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি ও লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। এ সময় আরো উপস্হিত ছিলেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান, লোহাগাড়া ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, চরম্বা জামেউল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটিরর সভাপতি ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের অন্যতম সদস্য সমাজকর্মী আরমান বাবু রুমেল, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, সাংবাদিক রায়হান সিকদার ও বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।