মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

চুনতির ড.মহি উদ্দিন মাহিকে সংবর্ধনা দিল আদর্শ নাগরিক উন্নয়ন পরিষদ ও আদর্শ ক্রীড়া সংস্থা

শেয়ার করুন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা আদর্শ নাগরিক উন্নয়ন ফোরাম ও নারিশ্চা ক্রীড়া সংস্হার পক্ষ থেকে অত্র এলাকার গর্বিত সন্তান, স্হানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির ভাগিনা মরক্কো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদির এর সহকারী অধ্যাপক ও ডিরেক্টর ড.মহি উদ্দিন মাহিকে ৭ জানুয়ারী আল্লামা ফজলুল্লাহ (রহঃ) মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এক বিশাল গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্টানে সভাপতিত্ব করেন আলহাজ্ব বজলুর রহমান। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন এস.এম লুৎফুর রহমান, আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ইসমাইল কবির, আলহাজ্ব মৌলানা নুরুল হক, আব্দুল মন্নান সিকদার(মেম্বার), আলহাজ্ব মৌলানা ফেরদাউস আহমদ, এ.বি.এম মিজবাহ উদ্দীন আরিফ, ফরিদুল আলম, আব্দুল আলিম, মাহফুজুর রহমান, ছালে আহমদ, মামুনর রশীদ, নাজিম উদ্দীন, ফখরুল ইসলাম, মমতাজ উদ্দিন, হুমায়ুন কবির, তপছির উদ্দিন(মুন্সী),সাজ্জাদ, কাইছার ও মুছা কলিমুল্লাহ প্রমূখ। অনুষ্টান শেষে প্রখ্যাত আলেমেদ্বীন প্রয়াত
আল্লামা আলহাজ্ব মুহাম্মদ ফৌজুল কবির (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত আল্লামা ফজলুল্লাহ (রহঃ) আদর্শ মাদ্রাসার স্থানীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি ঘোষণা করেন আল্লামা ফজলুল্লাহ (রহঃ) আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান, চুনতির গর্বিত সন্তান মরক্কো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদির এর সহকারী অধ্যাপক ও ডিরেক্টর ড.মহি উদ্দিন মাহি। উক্ত মাদ্রাসার কার্যকরী কমিটির সভাপতি এম ইব্রাহিম কবির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোক্তার হোছাইন সিকদার নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন