১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চুনতিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এক শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ওসি মোঃ সাইফুল ইসলাম

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মুন্সেফ বাজারের পুর্ব পার্শ্বে বড়ুয়া পাড়ায় অগ্নিকান্ডে গত ৮ ফেব্রুয়ারী গভীর রাতে ৬পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ২৩লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

১১ ফেব্রয়ারী সকালে ক্ষতিগ্রস্তদেরকে দেখতে ছুটে যান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন কান্নাজনিত কন্ঠে তাদের দুঃখের কথাগুলো অবহিত করেন। তারা এখন নিঃস্ব।নেই কোন সামর্থ্য। ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। ক্ষতিগ্রস্ত পরিবারের স্বপন বড়ুয়ার পুত্র আদর্শ বড়ুয়া। সে চুনতি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীতে ব্যবসায় শিক্ষা শাখায় অধ্যায়নরত।

শিক্ষার্থী আদর্শ বড়ুয়ার বই,খাতাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সে এখন নিঃস্ব।বই খাতা না থাকার কারণে সে স্কুলে যেতে পারছেনা।লেখাপড়া করতে পারছেনা।কারণ তার বাবা স্বপন বড়ুয়ার বই কিনে দেওয়ার সামর্থ্য নাই। টাকার অভাবে ছেলেকে বই কিনে দিতে পারছেনা তার বাবা। আদর্শ বড়ুয়ার বিষয়টি জানতে পারলে ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম সাথে সাথে তার লেখাপড়ার জন্য বই খাতা ও কলম কিনে দেওয়ার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থী আদর্শ বড়ুয়াকে লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।