২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চুক্তি বাস্তবায়ন দাবীতে নাইক্ষ্যংছড়িতে জনসংহতি সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

JSS PIC2
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্র ঘোষিত অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়িতে জেএসএস ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় ধুংড়ী হেডম্যান পাড়া সংলগ্ন এলাকা থেকে জেলা কমিটির কৃষি ও ভূমি বিষয়ক সহ-সম্পাদক মংনু মারমা নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা ও থানার মোড় সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে পার্টি অফিস প্রাঙ্গনে সুমেন তংচংঙ্গা সংঞ্চালনায় ও জেএসএস এর সভাপতি মংমং মারমা সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান পার্বত্য জেলা কৃষি ও ভূমি বিষয়ক সহ-সম্পাদক মংনু মারমা। তিনি বলেন- ১৯৯৭ সালের ২ডিসেম্বর যে চুক্তি হয়েছিল ঐ চুক্তি প্রধান প্রধান মৌলিক বিষয় পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় অধ্যুষিত অঞ্চল হিসেবে বৈশিষ্ট্য সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, তিন পার্বত্য জেলা পরিষদ আইন কার্যকর করা, আইন শৃঙ্খলা, অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার, জেলা পরিষদের হস্থান্তরিত বিষয় পার্বত্য এলাকায় বন, পরিবেশ, ভূমি ও ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় পুলিশ ইত্যাদি এখনও বাস্তবায়ন করেনি সরকার।
তিনি সমাবেশে আগত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন- ‘‘আপনারা চুক্তি বাস্তবায়নে রাজপথে কঠোর থেকে কঠোর সংগ্রাম করার প্রস্তুতি গ্রহণ করুন’’। সমাবেশের আরো বক্তব্য রাখেন বাইশারী ইউনিয়ন সভাপতি নিউহলামং মার্মা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।