মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১

শেয়ার করুন

1480137990
চীনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলে তাজিকিস্তান সীমান্তের কাছে এ ভূমিকম্পটি হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিলো ৬ দশমিক ৭। এসময় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে মারা গেছে এক জন।
শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে ঘর-বাড়ি ধ্বংস এবং একটি রেলওয়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুর্যোগ মোকাবিলার জন্য জিনজিয়াং অঞ্চলের উদ্ধারকারী দলকে দুর্গম আক্তো কাউন্টিতে পাঠানো হয়েছে। তাজিকিস্তান ও কিরগিজস্তানের সঙ্গে চীনের পার্বত্যসীমান্তে এই রাজ্যের অবস্থান।
সিনহুয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চলে ভূমিকম্পটি হয়। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার এই ভূমিকম্পটির মাত্রা নির্ধারণ করেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে জানায়, ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৭৫ কিলোমিটার গভীরে।
কিন্তু পরবর্তী সময়ে সংস্থাটি এই ভূমিকম্পটির মাত্রা কমিয়ে ৬ দশমিক ৫ মাত্রা নির্ধারণ করে।

শেয়ার করুন