৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চীনে বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৭

file-12
চীনের পূর্বাঞ্চলের জিয়াংজি প্রদেশে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াংজি প্রদেশের ফেংচেং এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন কুলিং টাওয়ার ধসে পড়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরো একজন। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। জিয়াংজি প্রদেশের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ও ২১২ সেনা মোতায়েন করা রয়েছে।

চীনের শিল্পাঞ্চলগুলোতে প্রাণঘাতী দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে। দেশটির তিন দশকের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে ছোট-বড় দুর্ঘটনা সব সময় লেগে আছে। গত বছর দেশটির তিয়ানজিনে এক রাসায়নিক বিস্ফোরণে ১৭০ জনের প্রাণহানি ঘটে।

চীনের দৈনিক জিয়াংজি ডেইলি বলছে, নির্মাণাধীন এক হাজার মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ২৬৮ মিটারের দুটি কুলিং টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এতে ৭ দশমিক ৬৭ বিলিয়ন ইউয়ান ব্যয় হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।