১৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬ ফাল্গুন, ১৪৩২ | ১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

চিটাগাং চেম্বার ও কক্সবাজার চেম্বারের সমঝোতা স্মারক

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ইনিশিয়েটিভ বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই) এবং কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ২৫ নভেম্বর বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিসিই’র পক্ষে চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মাহবুুবুল আলম এবং কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষে সভাপতি আবু মোরশেদ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

বিসিই’র চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বলেন-কক্সবাজারের আশে পাশে যে সকল মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে তা এই জেলাকে চট্টগ্রাম বিভাগের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করবে। তবে এই সুবিধা কাজে লাগাতে এই জেলার বেসরকারি খাত এবং জনশক্তিকে গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষভাবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন-বিসিই এবং কক্সবাজার চেম্বারের মধ্যে এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হলো কক্সবাজার জেলায় বসবাসকারী সুবিধাবঞ্চিত বিশেষ করে উপজাতি তরুণ-সিএমএসএমই উদ্যোক্তা ও সব বেসরকারি প্রতিষ্ঠানদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কক্সবাজারের বেসরকারি খাতকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে কাজ করা। চেম্বার সভাপতি এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করার জন্য কক্সবাজার চেম্বারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় চেম্বারের ভ্রাতৃত্ববোধকে আরো দৃঢ় করে চট্টগ্রাম বিভাগ তথা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বৃহৎ পরিসরে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।

কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন-সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চিটাগাং চেম্বার আরো বৃহৎ পরিসরে কক্সবাজার অঞ্চলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে এবং কক্সবাজার অঞ্চলের সার্বিক ব্যবসায়িক খাতে দক্ষ জনবল সৃষ্টি করে এসএমই খাতকে এগিয়ে নিতে চিটাগাং চেম্বারের উদ্যোগ বিসিই’র কর্মপরিকল্পনা একটি যুগোপযোগী সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে কক্সবাজার চেম্বার পরিচালক মোহাম্মদ আবু হানিফ ও শামসুল ইসলাম হেলালী এবং চিটাগাং চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও বিসিই’র সিইও ওয়াসফি তামিম উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।