মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

চিটাগংকে উড়িয়ে দিলো রংপুর

শেয়ার করুন

চলমান জাতীয় ক্রিকেট লিগে বড় জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ। ফলোঅনে পড়া চিটাগং বিভাগকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নাসির হোসেন, লিটন দাস, নাঈম ইসলাম আর সোহরাওয়ার্দি শুভদের রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চারদিনের ম্যাচের চতুর্থ দিন জয় পাওয়া রংপুর নিজেদের প্রথম ইনিংসে তোলে ৪৫০ রান। জবাবে, ব্যাটিংয়ে নেমে ১৮২ রানেই গুটিয়ে যায় চিটাগংয়ের ইনিংস। ফলোঅনে পড়ে আবারো ব্যাটিংয়ে নামা চিটাগং দ্বিতীয় ইনিংসে তোলে ২৯৭ রান। ফলে, রংপুরের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ৩০ রান। বিনা উইকেটে তা টপকে যায় রংপুর।

রংপুরের হয়ে প্রথম ইনিংসে ১২১ রানের দুর্দান্ত শতক হাঁকান সোহরাওয়ার্দি শুভ। তার ২০৪ বলের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি। ওপেনার লিটন দাস করেন ৭৩ রান। দলপতি নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ২২ রান। অলরাউন্ডার নাসির হোসেন খেলেন ৩০ রানের ইনিংস।

এছাড়া, প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবারের মতো মাঠে ব্যাট হাতে নেমে আরিফুল হক করেন ৫২ রান। শেষ দিকে ৬৪ রানের ইনিংস খেলেন আলাউদ্দিন বাবু। চিটাগংয়ের হয়ে চারটি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া, তিনটি উইকেট দখল করেন হোসাইন আলি।

চিটাগংয়ের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৭ রান করেন দলপতি ইরফান শুক্কুর। এছাড়া, ২৮ রান করেন ওপেনার অভিষেক মিত্র। ২৫ রান আসে সাইফুদ্দিনের ব্যাট থেকে আর ২৩ রান করেন তাসামুল হক। রংপুরের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন সেঞ্চুরিয়ান সোহরাওয়ার্দি শুভ এবং অভিষিক্ত মোহাম্মদ সাদমান। নাসির হোসেন একটি উইকেট দখল করেন।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে চিটাগংয়ের হয়ে ওপেনিংয়ে নামা অভিষেক মিত্র ১১ আর পিনাক ঘোষ ৪৫ রান করেন। ইয়াসির আলির ব্যাট থেকে আসে ৫৮ রান। সাঈদ সরকার ২২, সাইফুদ্দিন ৪৩, ইফতেখার সাজ্জাদ ৪৩ রান করে বিদায় নেন। চিটাগং ২৯৭ রানে অলআউট হলে রংপুরের সামনে মাত্র ৩০ রানের টার্গেট দাঁড়ায়। দুই ওপেনার সায়মন আহমেদ (১৮) আর লিটন দাসের (১২) ব্যাটে ভর করে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে রংপুর।

শেয়ার করুন