১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যেতে চান সালাহ উদ্দিন

index_80585
 বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চাইছেন। দেশে ফিরে আসার ব্যাপারে তিনি কিছুই বলেননি।জানা গেছে, শুক্রবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদের সময় শিলং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর জ্যোতিমালার কাছে তিনি সিঙ্গাপুর গমনের আগ্রহ প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদকারী পুলিশ কর্মকর্তাকে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠিয়ে দিতে অনুরোধ করেছেন বলেও আরেকটি সূত্রে জানা গেছে।

এদিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনিও জানিয়েছেন, সালাহ উদ্দিন উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। এর আগেও তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করিয়েছেন। সে জন্য তার প্রথম পছন্দ সিঙ্গাপুর।

শুক্রবার বিকেলে সিভিল হাসপাতালে সালাহ উদ্দিনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি একথা জানান।

জনি জানান, সালাহ উদ্দিনের ওজন প্রায় ১৫ কেজি কমে গেছে। অসুস্থতার কারণে তার কথা জড়িয়ে যাচ্ছে। সালাহ উদ্দিন তার চিকিৎসা ও নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ শিলং পৌঁছার পর আইনি প্রক্রিয়া শুরু হবে জানিয়ে আবদুল লতিফ জনি বলেছেন, অপহরণকারীরা সব সময় সালাহউদ্দিনের চোখ বেঁধে রেখেছিল। তাই কে বা কারা কোথায় রেখেছিল তিনি বলতে পারছেন না।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।