৬ মার্চ, ২০২৬ | ২১ ফাল্গুন, ১৪৩২ | ১৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চিকিৎসক সহ ৫ জনকে কর্মস্হলে না পেয়ে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক(স্বাস্থ্য)’র ব্যবস্হা গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক।। ১৩ জুলাই রোজ শনিবার দুপুর ১.৩০ ঘটিকায় বিভাগীয় পরিচালক ডা হাসান শাহরিয়ার কবীর আকস্মিক পরিদর্শনে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ চিকিৎ সক সহ ৫ কর্মচারীকে বিনানুমতিতে কর্মস্হলে অনুপস্হিত পান।

অনুপস্হিত ০২জন চিকিৎসক, প্রধান সহকারী জাকির হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জাকির হোসেন এবং গাড়ী চালক আাতাউর রহমান এর বিরুদ্ধে কারন দর্শানোসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য তিনি চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকীকে তৎক্ষণাত টেলিফোনিক নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর টেলিফোনিক বলেন- “চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে তে পটিয়া অংশে সড়ক দূর্ঘটনা দূর্ঘটনার হার অত্যন্ত বেশী। তাছাড়া, চলমান ভারী বর্ষণের কারনে ডায়রীয়া, সাপে কাঁটাসহ অন্যান্য পানিবাহিত রোগীর চিকিৎসা সেবায় এই উপজেলার চিকিৎসক কর্মকর্তাগণের সার্বক্ষনিক উপস্থিতি অত্যন্ত জরুরী। এরকম গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা/কর্মচারীগণের অননুমোদিত অনুপস্থিতির বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”
বিনানুমতিতে কর্মস্হলে অনুপস্হিতির হার কমানোর বিষয়ে কারণ দর্শানো ছাড়াও বিকল্প পদক্ষেপ গ্রহন জরুরি বলে সচেতন মহল মনে করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।