২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

চার শতাধিক আলেম-ওলামা নিয়ে বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া মাহফিল করলেন মেয়র মুজিব

সংবাদ বিজ্ঞপ্তি :
শোকাবহ আগস্ট উপলক্ষ্যে কক্সবাজারে চার শতাধিক আলেম ওলামা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
পহেলা আগস্ট সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
পরে নবগঠিত কক্সবাজার পৌর ইমাম, মুয়াজ্জিন, ফোরকানিয়া কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নগর পিতা।
এসময় সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার জোবাইদুল ইসলাম চৌধুরী ও সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
দোয়া মাহফিলে চার শতাধিক ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন মসজিদের খাদেমগণ অংশ গ্রহণ করেন।
মাহফিল শেষে নৈশভোজের আয়োজন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।