৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

চার দফা দাবী নিয়ে মাঠে পরিকল্পিত কক্সবাজার আন্দোলন


বিশ্বের দীর্ঘতম সৈকত নগরী কক্সবাজারকে সাজাতে চার দফা দাবী নিয়ে মাঠে নেমেছে পরিকল্পিত কক্সবাজার আন্দোলন।
‘টাকার নোটে কক্সবাজার সমুদ্র সৈকতের ছবি ছাপানো, পর্যটন নগরী কক্সবাজারকে জাতীয় পর্যটন নগরী ঘোষণা, বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিজম এ্যাম্বাসেডর নিয়োগ ও সাগরের ভাঙ্গন থেকে সৈকত নগরী রক্ষায় টেকসই বাঁধ নির্মাণ’ দাবীতে ৩১ ডিসেম্বর (শনিবার) বিকালে সৈকতে আসা হাজারো পর্যটকদের সঙ্গি করে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘আজকের পদক্ষেপ আগামীর পরিকল্পিত কক্সবাজার’ শ্লোগান ধারণ করে সামাজিক আন্দোলনের সংগঠন ‘পরিকল্পিত কক্সবাজার আন্দোলন’ এর ব্যানারে এ কর্মসুচি পালিত হয়েছে।
সংগঠনটি মূখপত্র সাংবাদিক আব্দুল আলীম নোবেলের নেতৃত্বে ২০১৬ সালের বিদায়ের দিনের কর্মসুচিতে  সাংবাদিক আমিনুল হক আমিন, এম. আমান উল্লাহ, ইমাম খাইর, মোহাম্মদ শফিক, যুব সংগঠক রাছিব আহমদ রাছিব, নুরুল আলম সিকদার, মম আহমদ, দিদারুল ইসলাম দিদার, রাশেদুল আরাফাত প্রমুখ। কর্মসুচিতে স্থানীয় লোকদের পাশাপাশি সৈকতের আসা দেশি বিদেশী পর্যটকরা স্বঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।
উল্লেখ্য, ‘পরিকল্পিত কক্সবাজার আন্দোলন’ এর প্রধান উপদেষ্টা ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান সমন্বয়ক পরমানু বিজ্ঞানী ড. মীর কাশেম, সমন্বয়ক (আইন) ব্যারিস্টার ফারজানা রশিদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।