১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চার দফা দাবিতে কক্সবাজারে ম্যাটস শিক্ষার্থীদের ‘মোমবাতি প্রজ্জ্বলন’

বিশেষ প্রতিবেদক:

সারাদেশে ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি আন্দোলনের সাথে একাগ্রতা পোষণ করে কক্সবাজারে ‘মোমবাতি প্রজ্জ্বলন’ কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচী পালন করেন। ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে কক্সবাজারসহ সারাদেশে সাধারণ ম্যাটস শিক্ষার্থীরা নানা কর্মসূচী পালন করে আসছে। তার ধারাবাহিকতায় মোমবাতি জ্বালিয়ে কর্মসূচী পালন করেন।

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হল- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পজ্ঞবার্ষিকী পরিকল্পনা অনুয়ায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

তারা দাবি করেন, বঙ্গবন্ধুর পজ্ঞবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানসহ কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগদানের।
তারা আরও বলেন, এইভাবে আমাদের জীবন নষ্ট করে দিয়েন না।
আমরা জাতির পিতার হাতে গড়া মধ্যম মানের চিকিৎসক জাতি।
কিন্তু স্বাধীনতার ৫২ বছরেও আমাদের অধিকার গুলি হরণ করা হচ্ছে। আমাদের ডিপ্লোমা চিকিৎসক জাতিকে বাঁচান।
তারা তাদের অধিকার ফিরিয়ে দেয়ার দাবি করেন। অন্যতায় ম্যাটস বন্ধ করে দিন। কর্মসূচীতে কক্সবাজারের দুই শতাধিক ম্যাটস শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গতঃ গত ষোলদিন ধরে বাংলাদেশের সকল সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা মেরে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে ম্যাটস শিক্ষার্থীরা। সকল ক্লাস কার্যক্রম এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করছে ম্যাটস শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।