২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

চান্দগাঁও থানার নতুন ওসি হলেন টেকনাফের সাবেক ওসি আতাউর রহমান খোন্দকার

মোঃ আবছার কবির আকাশ : 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে টেকনাফের সাবেক ওসি সিটিএসবি’র পরিদর্শক মো. আতাউর রহমান খোন্দকারকে । আগামি ১ ফেব্রুয়ারি থেকে চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সাক্ষরিত এক আদেশে আতাউর রহমান খোন্দকারকে চান্দগাঁও থানায় পদায়ন করা হয়।

সিএমপির উপ-কমিশনার (সদর) আমির জাফর বলেন, চান্দগাঁও থানার ওসি হিসেবে সিটিএসবি’র পরিদর্শক মো. আতাউর রহমান খোন্দকারকে দায়িত্ব দেওয়া হয়েছে । ১ ফেব্রুয়ারি থেকে চান্দগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

মো. আতাউর রহমান খোন্দকার এর আগে সফলতার সাথে টেকনাফ মডেল থানা, সিএমপির বায়েজিদ বোস্তামি থানা ও সিটিএসবির ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

চান্দগাঁও থানার ওসি মো. আবুল কালামকে তিন মাস আগে পুলিশ সদর দফতরের এক আদেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। একই আদেশে বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তীকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছিল। পরে পরে তাদের আবেদনের প্রেক্ষিতে তিন মাসের জন্য বদলি আদেশ স্থগিত রাখা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।