২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চাচীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য’ ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

কক্সবাজারের চকরিয়ায় ‘চাচীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য’ করায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছে। শনিবার মধ্যরাতে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা স্টেশনে এ ঘটনা ঘটেছে। নিহত আনোয়ার হোসেন (৪০) চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তর পাড়ার আবু তাহের লেদুর ছেলে। চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেন।
অভিযুক্ত মোহাম্মদ এনামুল হক ওই এলাকার মোহাম্মদ আয়াজের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি তদন্ত আব্দুল জব্বার বলেন, চকরিয়ার দরবেশকাটা উত্তর পাড়ার বাসিন্দা আনোয়ার হোসেনের দুই স্ত্রীর সংসার। গত ৬ মাস আগে আনোয়ার হোসেনের এক স্ত্রীর সঙ্গে অসম্মানজনক আচরণ করেন স্থানীয় নাছির উদ্দিন নামের এক ব্যক্তি। এ নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ সালিশী বৈঠকের মাধ্যমে তাকে (নাছির) ৬ হাজার টাকা জরিমানা করেন। সালিশী বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক নাছির উদ্দিন জরিমানার টাকাও পরিশোধ করেন।
এ নিয়ে ভাতিজা মোহাম্মদ এনামুল হকসহ স্থানীয় কতিপয় লোকজন আনোয়ার হোসেনকে প্রায় সময় টিটকারিমূলক আচরণ করতো।
পরিদর্শক (তদন্ত) বলেন, শনিবার মধ্যরাতে চকরিয়া উপজেলার দরবেশকাটা স্টেশনের একটি কামারের দোকানের সামনে স্থানীয় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে ওই এলাকা দিয়ে যাওয়ার পথে আনোয়ার হোসেনকে আড্ডারত যুবকরা এক কামড়ে ৬ হাজার টাকা’ বলে টিটকারি দেয়।
এ নিয়ে আনোয়ার হোসেন প্রতিবাদ করলে মোহাম্মদ এনামুল হকসহ আড্ডারত যুবকরা ক্ষিপ্ত হয়ে চড়াও হয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে এনামুল হক স্থানীয় কামার দোকান থেকে ছোরা নিয়ে আসে। তর্কাতর্কির এক পর্যায়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করলে আনোয়ার হোসেন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন।

আব্দুল জব্বার বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।