২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

চাকমারকুলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-১০

20150402_202142.psd

রামুর উপজেলার চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ খেলোয়াড় ও গ্রামবাসী আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
তৎমধ্যে এক জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগে প্রকাশ, শ্রীমুরা ফুটবল একাদশ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার শ্রীমুরা ফুটবল একাদশ বনাম খরুলিয়া ঘাটপাড়া ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষে ১ গোলে শ্রীমুরা ফুটবল একাদশ হেরে গেলে ওই এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী রেজাউল করিম খোকন ও শহিদুল্লার নেতৃত্বে ৩০/৩৫ জন যুবক খরুরিয়া ঘাট পাড়া ফুটবল একাদশের উপর হামলে পড়ে। ওই সময় সন্ত্রাসীদের হামলায় আহতরা হলেন, আরমান (২২), আলমগীর (২২), নুরুল আবছার কাজল (২৪), জকরিয়া (৩২) বেদারুল আলম (৩২), ফরিদুল আলম (৩২) হামিদ (২২), মোর্শেদ (১৬), মিজানুর রহমান (২৬) ও শহিদুল্লাহ, (১৮)।
এদের মধ্যে, নুরুল আবছার কাজল (২৪), আলমগীর ও আরমানের অবস্থা আশংকাজনক।
ভুক্তভোগিরা আরও জানিয়েছেন, ওই সময় সন্ত্রাসীরা তাদের উপর হামলার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেট ছিনিয়ে নেয়।
খরুলিয়া ইউপি সদস্য আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থ লে তিনি নিজেই ছিলেন। ওই সময় হামলার ঘটনার প্রতিবাদ করলে সন্ত্রাসী তার উপর হামলার চেষ্টা চালায়। ওই সময় চাকমারকুল ইউপি চেয়ারম্যান মফিদুল আলম ঘটনাস্থলে থাকলেও তিনি নিরব দর্শকের ভূমিকায় ছিলেন বলে মেম্বার আবদুর রশিদ দাবী করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।