১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার’স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী ‘সমস্যা বেশি দিন থাকবে না’

'সমস্যা বেশি দিন থাকবে না'
দেশের চলমান রাজনৈতিক সংকট আর বেশি দিন স্থায়ী হবেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে আন্দোলনের নামে মানুষ হত্যার অভিযোগ এনে রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি ভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন,

“আন্দোলনের নামে মানুষ খুন করা আর প্রতিদিন হরতাল ডাকা; কিন্তু সেগুলির কোন কার্যকারিতা আসলে নাই। দেশবাসীকে আরো সচেতন হতে হবে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশকে বাধা দেওয়ার অধিকার কারো নেই।”

চলমান সরকারবিরোধী আন্দোলনে নাশকতায় মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “প্রত্যেকটা ক্ষেত্রেই যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করছি।”

“শুধু দুর্ভাগ্য যে, মাঝখানে কিছু সমস্যা এখনো হচ্ছে। এই জ্বালাও-পোড়াও, মানুষ খুন করা; এসব কারণে কিছুটা সময়ের জন্য সমস্যা। তবে আমরা আশা করি, এসব সমস্যা বেশি দিন থাকবে না। আমরা এসব সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারব।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।