১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, বিকেল ৫টা পর্যন্ত চলবে।   চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছে তিনটি প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়বেন ৫৯ প্রার্থী। ভোটার সংখ্যা ৬২৪ জন। প্যালেন তিনটি হচ্ছে- ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল।

তিন প্যানেলের প্রার্থীরাই বেশ কয়েকদিন ধরে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। গত ২ এপ্রিল মিশা-জায়েদ খান তাদের প্যানেল পরিচিতি সভা করেছে এফডিসি প্রাঙ্গণে। এরপরের দিন প্যানেল পরিচিতি সভা করে যথাক্রমে ওমর সানী-অমিত হাসান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল। তবে এবার থাকছেন না গতবারের শিল্পী সমিতির সভাপতি শাকিব খান।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনতাজুর রহমান আকবর, নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।