১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চলচ্চিত্র কলাকুশলীদের চাপে শুটিং বন্ধ ‘মনে রেখো’র

চলচ্চিত্র কলাকুশলীদের চাপে বন্ধ হয়ে গেল ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’ ছবির বুধবারের শুটিং। বাইরের কলাকুশলী ব্যবহারে পূর্বানুমতি না নেওয়ার অভিযোগে আজ পূবাইল শুটিং স্পটে গিয়ে তারা এ শুটিং বন্ধ করে দেন বলে খবর পাওয়া গেছে।

দেশীয় চলচ্চিত্র কুলাকুশলীদের অভিযোগ, কয়েক বছর ধরে দুই বাংলার শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ছবি নির্মিত হলেও এই ক্ষেত্রে অনেকই নিয়ম নীতির অপব্যবহার করে কলকাতা থেকে ক্যামেরাম্যান ও ফাইট ডিরেক্টরসহ বেশ কিছু কলাকুশলী নিয়ে আসে। আর এমন অভিযোগ নিয়ে আজ চলচ্চিত্রের কয়েকজন কলাকুশলী (ক্যামেরাম্যান, স্ট্যান্টম্যান, ফাইট ডিরেক্টর) মনে রেখোর শুটিং স্পটে হাজির হয়ে বিদেশী কলাকুশলীদের অনুমতিপত্র দেখাতে বলেন। কিন্তু ছবি সংশ্লিষ্টরা সেটা দেখাতে ব্যর্থ হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শিল্পীদের আরও অভিযোগ, যদি এভাবে নিয়মের অপব্যবহার করে ক্যামেরাম্যান এবং ফাইট ডিরেক্টরও কলকাতা থেকে নিয়ে আসা হয়, তবে দেশীয় কলাকুশলীদের টিকে থাকা হুমকির মুখে পড়বে। উদ্ভুত এই সমস্যা সমাধানে আগামীকাল চলচ্চিত্র পরিচালক সমিতির সঙ্গে বৈঠকে বসবেন কলাকুশলীরা।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে পরিচালক ওয়াজেদ আলী সুমনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

‘মনে রেখো’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের মাহিয়া মাহি ও কলকাতার বনি। এছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।