মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

চরম্বা আইন শৃঙ্খলা, মাদক,বাল্যবিবাহ ও জঙ্গী বিরোধী সভা অনুষ্টিত

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চরম্বা ইউনিয়নের উদ্যোগে ২৩ এপ্রিল সকালে আইন শৃংখলা,মাদক,বাল্যবিবাহ নিরোধ ও জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। চরম্বা ইউপির চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সফল সভাপতি,লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা চেয়ারম্যান,কক্সবাজারের হোটেল পিংক সোর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মোঃ শাহাব উদ্দিন চৌধুরী।
অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন ব্রিক ফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম কোম্পানী,ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান, ইউপি সদস্যরা যথাক্রমে মোহাম্মদ জসিম উদ্দিন,জয়নাল আবেদীন,এনামুল হক,মোহাম্মদ সৈয়দ হোসেন,মিসেস শিরিন আক্তার ও সদ্য যোগদানকারী আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশ নজির মেম্বার সহ অন্যান্য উপস্হিত সকল নেতৃবৃন্দ। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) বলেন,মাদক ও বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধী। এসব সামাজিক ব্যাধী ও জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান তিনি।

শেয়ার করুন