১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চরম্বায় ইউপির অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ গম বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ১হাজার অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সাংসদ,গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির আন্তরিক প্রচেষ্টায় ২জুলাই সকাল আনুমানিক সাড়ে ১০টায় চরম্বা ইউপির কার্যালয়ে ভিজিএফ গম বিতরণ করা হয়েছে।বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম।
চরম্বা ইউপির চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্টানে উপস্হিত ছিলেন চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান,ইউপি সদস্যরা যথাক্রমে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন,মোহাম্মদ জয়নাল আবেদীন,মোহাম্মদ সৈয়দ হোসেন,মোহাম্মদ ওসমান,মোহাম্মদ এনামুল হক,মোহাম্মদ আকতার হোসেন, মহিলা মেম্বার মিসেস শিরিন আক্তার, সাবেক ইউপি সদস্য কালু মেম্বাসহ আরো অনেকেই। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অসহায় ও দরিদ্র মানুষের সরকার। বর্তমান সরকার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ সরকার বয়স্ক ভাতা,বিধবা ভাতা,ভিজিডি সহ বিভিন্ন ধরণের ভাতা প্রদান করে যাচ্ছেন বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।