২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চরম্বার অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য,বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির পক্ষ থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১ টায় চরম্বা ইউপির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্টিত হয়েছে। বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চরম্বা ইউপির চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মোহাম্মদ শফিকুর রহমান। এ সময় আরো উপস্হিত ছিলেন ইউপির সেক্রেটারি অহিদুল ইসলাম,চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আছাহাব উদ্দিন, ইউপি সদস্য জয়নাল আবেদীন,আকতার হোছাইন,মোহাম্মদ এনামুল হক ও ইউপির অন্যান্য সদস্য- সদস্যাবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।